বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামের বদলি।
- আপডেট সময় : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ১৩১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। গত ১৮ আগস্ট পুলিশ হেডকোয়াটার্স এক আদেশে তাকে সিলেট রেঞ্জে বদলি করেছে। আগামী ২৫ আগস্টের পূর্বে তাবে বদলিস্থলে যোগদান করে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি যোগদান না করলে ২৬ আগস্ট স্ট্যান্ড রিলিজ হয়ে যাচ্ছেন।
ওসি নুরুল ইসলামের বদলি আদেশ আসলেও কোতয়ালি মডেল থানা পুলিশে নতুন ওসি হিসেবে কে যোগদান করছেন তা এখনও নিশ্চিত নয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, গত ১৮-আগস্ট পুলিশ হেড কোয়াটার্সের এআইজি শাহাজাদা মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওসি নুরুল ইসলামের বদলি আদেশ এসে পৌঁছেছে।
ওসি নুরুল ইসলাম দীর্ঘ সময় ধরে বরিশালে কর্মরত ছিলেন। রেঞ্জের একাধিক থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘদিন মেট্রোপলিটন পুলিশেও ছিলেন।
সর্বশেষ তিনি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশে কর্মরত থাকলেও এর পূর্বে কাউনিয়া ও বিমানবন্দরে দায়িত্ব পালন করেন।


























