সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

রাশিয়ার সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সেদেশে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদ ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র ভোট হওয়ার কথা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই ভোট পর্যবেক্ষণ করতে রাশিয়া পাঁচদিন থাকবেন সিইসি কে এম নূরুল হুদা। এজন্য ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন তিনি।

ফিরবেন ২১ সেপ্টেম্বর।
তার এই সফর নিয়ে আজ বৃহস্পতিবার চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।

এতে বলা হয়েছে, ‘সফরে সিইসির সঙ্গে পিএস মো. একেএম মাজহারুল ইসলাম থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। এই সময়ে তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে, বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি।

আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১