সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

জিয়ার সাহায্য ছাড়া বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস হত না: কাদের//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়াউর রহমানই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের খুনিদের শক্তি ও সাহস যুগিয়েছেন। জিয়ার সহযোগিতা ও সমর্থন না থাকলে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানোর দুঃসাহস খুনিদের ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৮ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে সেনাপতি মীরজাফর, ইয়ার লতিফ, রায়বল্লভ ও জগৎশেঠদের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বাংলার ইতিহাসে এই বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ এর ঐতিহাসিক বঙ্গভবনে। ওই দিন সেনাপতি মীরজাফরের জায়গায় বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেনাপতি খন্দকার মোস্তাক। ইয়ার লতিফের জায়গায় বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান।

কাদের বলেন, অমি আজো বলি, বার বার বলি, ১৫ আগস্টের মঞ্চের খুনিদের জিয়াউর রহমান শক্তি ও সাহস যুগিয়েছেন। ওই দিন ডালিমকে মেজর জিয়া বলেছিলেন, ওয়েল ডান, ইউ ডান এ গ্রেট জব। এই ইতিহাস বড় বেদনার ইতিহাস।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড পৃথিবীতে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে করা হয়। ব্রুটাসের বিশ্বাসঘাতকায় প্রাণ হারান রোমান সম্রাট জুলিয়াস সিজার। তার ছুরিকাঘাতে সিঁড়িতে গড়াতে গড়াতে রক্তাক্ত প্রাণহীন হয়েছিলেন রোমান সিজার। কফিনে রক্ষিত মরদেহকে সামনে রেখে লাখ লাখ শোকাহত রোমবাসীর সামনে সেদিন সদ্য ক্ষমতাসীন মার্ক এন্টনি যে আবেগময় বক্তব্য দিয়েছিলেন জুলিয়াস সিজারের মৃত্যুর পর উইলিয়াম শেক্সপিয়ারের কবিতায় সে মর্মস্পর্শী চিত্র উঠে এসেছিল। উইলিয়াম শেক্সপিয়ার কবিতায় বলেন, সিজারের পতন হলো, তুমি আমি আমরা সবাই পতিত হলাম। রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় রক্ত ঝরে, দেশবাসী অনুতাপ করে।

ওবায়দুল কাদের বলেন, ৪৬ বছর ধরে আমরাও শোক করছি। শেক্সপিয়ার কবিতার এক জায়গায় বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে সিজার হত্যা সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড। আমি বলি জুলিয়াস সিজার থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডে অবলা নারী টার্গেট হয়নি। অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে হত্যা করা হয়নি। নিষ্ঠুরতা ও নির্মমতার দিক থেকে ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিয়ার সাহায্য ছাড়া বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস হত না: কাদের//

আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১