সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

হত্যা মামলার আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর সবুজবাগে ওলিউল্লাহ নামে একজনকে হত্যার অভিযোগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জ জেলার ইটনার মকবুল হোসেনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মকবুল হোসেনের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা।

আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন।

২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওলিউল্লাহ নামে একজন খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুল। ২০০৬ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি মকবুল হোসেন আপিল করেন।

আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১২ সালে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেন মকবুল। ওই আপিলের ওপর শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করলেন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যা মামলার আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস।

আপডেট সময় : ০৫:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১