সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

বিএনপি নেতার হাত ধরে ঘর ছাড়লেন এমপি’র মেয়ে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: প্রেমের টানে ঘর ছেড়েছেন ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেত্রী খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদ ও বিএনপি’র জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু। তাদের এই অজানার উদ্দেশে পাড়ি জমানোর খবর ঝিনাইদহ শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন।

সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মেদ শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়ায় মায়ের বাসায় থাকতেন। প্রতিবেশী ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুর বাড়ি একই পাড়ায় হওয়াই সোহেলীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ই আগস্ট সন্ধ্যায় তারা অজানার উদ্দেশে পাড়ি জমায়। এ ঘটনার পর সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে সাজেদুর রহমান পপ্পু ও একই এলাকার তৌফিক হোসেনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, বেশ কয়েকদিন ধরে সোহেলীকে আসামিরা উত্ত্যক্ত করাসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। ১১ই আগস্ট সন্ধ্যায় সোহেলীকে পপ্পু ও তৌফিক অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিল্লাল হোসেন লিটন বলেন, প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটি অপহরণ নাকি প্রেমের সম্পর্কের জের ধরে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন তা সোহেলীকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে। মামলাটি ঝিনাইদহ সদর থানার এসআই আজিজুল ইসলাম তদন্ত করছেন।

মহিলা এমপি’র কন্যা সোহেলীর ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তিনি সম্প্রতি ঝিনাইদহ সিদ্দিকীয়া আলীয়া মাদ্রাসায় চাকরিও নিয়েছেন। অন্যদিকে সাজেদুর রহমান পপ্পুর স্ত্রী শৈলকুপার একটি ডিগ্রি কলেজের শিক্ষক। এই দম্পতিরও সন্তান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতার হাত ধরে ঘর ছাড়লেন এমপি’র মেয়ে।

আপডেট সময় : ০৫:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১