সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

চুয়াডাঙ্গা সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে হত্যার চেষ্টা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গার স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসা নেয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানেও তাকে উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের ইমার্জেন্সি রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক রাজু আহমেদ জেলা ছাত্রলীগ নেতা।

আহত সোহেল রানা ডালিম স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি শহরের সিএন্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড দিয়ে নিজ মোটরসাইকেল নিয়ে পত্রিকা অফিসের দিকে যাচ্ছিল সাংবাদিক ডালিম। এসময় তার সামনে একটি মোটরসাইকেল আচমকা থমকে দাঁড়ালে দুটি মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে সামনের গাড়িতে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডালিমের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এসময় শুরু হয় কথা কাটাকাটি। এতেই ক্ষুর দিয়ে তার পিঠে পোঁচ দেয় ছাত্রলীগ কর্মীরা।

গুরুতর আহত ডালিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার সময় আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তখন হাসপাতাল চত্তরে ডালিমকে তাড়া করতেও দেখা যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডালিমের পিঠ, বুক ও হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে তার। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনই তিনি শঙ্কামুক্ত নন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় রাজু আহমেদকে আটক করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে হত্যার চেষ্টা।

আপডেট সময় : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১