সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্ত্রী বিচ্ছেদ চাওয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্ত্রী বিয়েবিচ্ছেদের নোটিশ দেওয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন জামাই। ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও শ্যালক। এ ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন আসামি। ঢাকার অদূরে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।

এ বছরের শুরুর দিকে পারিবারিক সম্মতিতে নবাবগঞ্জের আওনা গ্রামের শাওন মোল্লার সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের তানিয়ার। এলাকাবাসী জানান, বিয়ের পর থেকেই ঝগড়া লেগেই থাকত তাদের মধ্যে। নির্যাতনের শিকারও হতে হয়েছে তানিয়াকে। একপর্যায়ে স্বামীকে তালাক দেওয়ার ঘোষণা দেন তিনি, তাতেই বাধে বিপত্তি।

তালাকের বিষয়টি জানতে পেরে দু’হাতে ছুরি নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হন শাওন। স্ত্রী-শাশুড়ি-শ্যালকসহ বাড়ির সবাইকেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। ঘটনাস্থলেই মারা যান পঞ্চাশোর্ধ্ব হামিদা বেগম। গুরুতর আহত হন তানিয়া ও তার ভাই হাসান।

হাসান ও বড়বোন কনা বলেন, আমাদের মাকে কুপিয়ে খুন করেছে সে। আমাদের বোনকেও কুপিয়েছে। ফেরাতে গেলে আমাদেরও শরীরেও চোট লাগে।

তাদের চিৎকার চেঁচামেচিতে জড়ো হন এলাকাবাসী। হামলাকারী শাওনকে ধরে পুলিশে সোপর্দ করেন তারা। মর্মান্তিক এ হত্যার ঘটনায় অভিযুক্ত শাওনের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন, পরিবার স্বজন ও এলাকাবাসী।

আদালতে হত্যা ও হামলার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার শাওন। তিনি জানান, তাকে নেশাখোর বলে বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়া হয়। তাই তাদের প্রতি তার ক্ষোভ ছিল। এ কারণে এমন কাজ করেছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ধারালো অস্ত্র দিয়ে শাওন তার শাশুড়িকে হত্যা করেছেন এবং তার স্ত্রীকে কুপিয়ে আহত করেছেন। এ ছাড়া তার শ্যালককেও আহত করেছেন। এ বিষয়ে সে জবানবন্দি দিয়েছেন। তার সর্বোচ্চ শাস্তি হোক, সেটা আমরা দাবি করি।

এদিকে রাজধানীর মিটফোর্ড হাসাপাতালে চিকিৎসাধীন তানিয়ার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রী বিচ্ছেদ চাওয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা।

আপডেট সময় : ০৬:৫৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১