নাগরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ৪৬তম জাতীয় শোক দিবস পালিত।
- আপডেট সময় : ১০:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ৮৯ বার পড়া হয়েছে

কেএম সুজন, নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে সরকারি যদুনাথ স্কুল চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,টাংগাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. খোরশেদ আলম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য তারেক শামস্ খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার সম্পাদক খালিদ হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি শোক র্যালী উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে। র্যালী ও আলোচনা শেষে নেতাকর্মীর মাঝে গাছ বিতরন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























