সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বরে না খুললে আন্দোলন : নূর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘গত ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে।

আর এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অংশগ্রহণ করতে হবে। ’
আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, ‘দেশে স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা চলছে। ১৮ কোটির দেশে ১,৮০০টি আইসিইউ নেই। সরকারের চরম অব্যবস্থাপনা ও ব্যর্থতা ঢাকতে নামে বেনামে অভিযান পরিচালনা করছে। এসব অভিযান পরিচালনা করে সরকার গণমাধ্যমকে ব্যস্ত রাখছে। ’

সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বরে না খুললে আন্দোলন : নূর।

আপডেট সময় : ০৩:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১