সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে বাবা মাদক সেবনের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে হাতুড়িপেটা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : বাবা মাদক সেবন ও জুয়া খেলার প্রতিবাদ করায় তার মেয়েকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে বখাটেরা।

বরিশালের বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠী সদর উপজেলার গুয়াচিত্রা বাজারে বুধবার এ ঘটনা ঘটে। আহত হালিমা আক্তার চাখার সরকারি ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

আহতের বাবা মো. অদুদ হাওলাদার জানান, এলাকার কতিপয় মাদকাসক্ত জুয়াড়ির বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েক মাস আগে তারা তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঝালকাঠী সদর থানায় একটি মামলা করেছিলেন।

তিনি জানান, গত বুধবার দুপুরে ঝালকাঠী সদর থানার এসআই সাইফুল ইসলাম গুয়াচিত্রা বাজারে একটি মামলার তদন্তে আসেন।

এ সময় তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। পরে তিনি ওই মামলার ঘটনাস্থল পরিদর্শন করে চলে যান।

অদুদ হাওলাদার আরও জানান, ওই দিন বিকালে ওই মামলার আসামিরা এসআই সাইফুলের সঙ্গে কথা বলার বিষয়টি জানতে পেরে গুয়াচিত্রা বাজারে তার ওপর হামলা করার চেষ্টা করে।

এ সময় খবর পেয়ে তার স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে হালিমা আক্তার (১৯) বাড়ি থেকে গুয়াচিত্রা বাজারে আসে।

এ সময় স্থানীয় সোহেল খান, তার ভাই ইয়ার খান, দেলোয়ার খানসহ চারজন মিলে তার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তারা তার বাঁ পায়ের বৃদ্ধা আঙুলের নখ উপড়ে ফেলে।

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই কলেজছাত্রীকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সোহেল খান ওই কলেজছাত্রীকে হাতুড়িপেটার কথা অস্বীকার করে জানান, রাস্তায় হোঁচট খেয়ে ওই ছাত্রীর পায়ের নখ উপড়ে গেছে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলটি ঝালকাঠী সদর থানা এলাকায় হওয়ায় আমরা এ ব্যাপারে তাদেরকে অবহিত করেছি।

ঝালকাঠী সদর থানার ওসি খলিলুর রহমানকে মোবাইল ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বাবা মাদক সেবনের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে হাতুড়িপেটা।

আপডেট সময় : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১