সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

পদ্মা সেতুতে ধাক্কা, ষড়যন্ত্র কিনা তদন্ত করতে হবে: কাদের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এই সেতু এখন পুরো জাতির সম্পদ, জাতীয়ভাবে মানুষ আহত হয়েছে এবং মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে।

তিনি বলেন, পদ্মা সেতুতে ফেরির ধাক্কাকে তুচ্ছ কোনো ঘটনা ও নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। সেনাবাহিনীকে বলব, এ ব্যাপারে গভীরভাবে তদারকি করা দরকার। এখানে শষ্যের মধ্যে ভূত আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখা হবে।

সেতুতে বারবার ফেরি ধাক্কার ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।
শিমুলিয়া বা বাংলাবাজার যে কোনো একটি ঘাট স্থানান্তরের ব্যাপারেও সংশ্লিষ্ট কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবগুলো বিষয় নিয়েই সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটির সভা থেকে সিদ্ধান্ত হবে।

মন্ত্রী বলেন বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশ বিদেশ থেকেও লেগে আছে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। পদ্মা সেতু এখন জাতীয় সম্পদ। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারেবারে পদ্মাসেতুতে আঘাত লাগছে এরজন্য শুক্রবার সন্ধ্যায় সভাটি হবে।
ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মাসেতুর মূল অগ্রগতি ৯৪ দশমিক দুই পাঁচ ভাগ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক আঠারো ভাগ এবং সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক দুই পাঁচ ভাগ।
সেতু মন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম,মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন, পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান,বিআইডব্লিউটিসির পরিচালক বানিজ্য আসিকুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে ধাক্কা, ষড়যন্ত্র কিনা তদন্ত করতে হবে: কাদের।

আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১