সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

নাটোরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আ.লীগের ৩ নেতা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মাস্তান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ২নং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দীন মিলন, বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলার সহসভাপতি বাশারতুল্লাহ বাশার (৩৫) এবং যুবলীগ কর্মী হিমেল (১৮)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইটভাটা শ্রমিকদের সঙ্গে মিলন ও অন্যদের বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে যুবলীগ কর্মী হিমেলকে চড় মারা হয়। এ ঘটনায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিলন, বাশার ও হিমেল পরিকল্পিতভাবে বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় অফিসের টেবিল এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। পরে রিপন ও আল আমিন নামে দুই ইটভাটা শ্রমিককে অভিযুক্ত করেন তারা। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পরে অভিযুক্ত রিপন এবং আল আমিনের পরিবার পাল্টা অভিযোগ করলে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহাকে বিষয়টি জানানো হয়। তিনি রাতেই তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে আওয়ামী লীগের ওই তিন নেতাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আ.লীগের ৩ নেতা আটক।

আপডেট সময় : ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১