সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরগুনায় পঞ্চম বিয়েতে অনুমতি না দেয়ায় স্ত্রীর আঙ্গুল কেটে দিল স্বামী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে পঞ্চম বিয়েতে সম্মতি না দেয়ায় চতুর্থ স্ত্রী সালমা বেগমকে (৩৫) কুপিয়ে হাতের আঙ্গুল কেটে দিয়েছে বিয়ে পাগল স্বামী মোখলেস মাতব্বর। আহত সালমা বেগমকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। মামলার পর পুলিশ বিয়ে পাগলা মোখলেসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের হাতেম আলী মাতব্বরের ছেলে মোখলেস মাতব্বর এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন। চতুর্থ স্ত্রী হিসেবে পটুয়াখালী জেলার বোতলবুনিয়া গ্রামের মোনাসেফ সিকদারের মেয়ে সালমাকে এ বছর জানুয়ারি মাসে বিয়ে করেন। কিন্তু চারটি বিয়েতে সন্তুষ্ট নয় মোখলেস। তাই স্ত্রীদের অনুমতি নিয়ে তিনি পঞ্চম বিয়ে করতে চান। স্ত্রীর নিকট অনুমতি ও জমি বিক্রি করে টাকা দাবি করেন। সালমা সম্মতি ও টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে বিয়ে পাগল মোখলেস স্ত্রী বাড়ি থেকে বেড়াতে যাওয়ার সুযোগে গত বৃহস্পতিবার রাতে স্ত্রীর সকল মালামাল চুরি করে বিক্রি করেন। সালমা বাড়ি এসে মালামাল না পেয়ে স্বামী মোখলেসকে জিজ্ঞেস করেন। এ নিয়ে মঙ্গলবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোখলেস স্ত্রীর ডান হাতের বৃদ্ধাগুলি ধারালো দা দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন।

সালমা বেগম আরটিভি নিউজকে বলেন, আমার স্বামী আবার বিয়া হরার লইগ্যা মোর কাছে লিখিত জমি বেইচ্যা টাহা চায়। মুই এইয়্যা দেতে রাজি না অওয়ায় চুরি হইর‌্যা ঘরের মালামাল লইয়্যা গ্যাছে। মুই এ্যাইয়্যার প্রতিবাদ করায় মোরে কোপাইয়্যা আতের আঙ্গুল কাইট্টা দেছে।

সালমার বাবা মোনাসেফ সিকদার আরটিভি নিউজকে বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে জামাতা মোখলেস নির্যাতন করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে নীরবে সহ্য করেছি। এখন আর পারছি না। তাই বাধ্য হয়ে মামলা করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মুনায়েম সাদ আরটিভি নিউজকে বলেন, সালমা বেগমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার আরটিভি নিউজকে বলেন, স্ত্রীকে মারধরের ঘটনায় মোখলেসের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় পঞ্চম বিয়েতে অনুমতি না দেয়ায় স্ত্রীর আঙ্গুল কেটে দিল স্বামী।

আপডেট সময় : ০৮:২১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১