১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হকের সাথে আই ও এম কান্ট্রি প্রধানের সৌজন্য সাক্ষাৎ।
- আপডেট সময় : ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ৮৯৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
আজ বেলা ১১ টা ৩০ মিনিটে ইন্টার্নেশনাল অর্গানিজেশন অফ মিগ্রেশন(IOM) এর কক্সবাজারের সদ্য যোগদানকৃত অফিস প্রধান মিস নাহিল এরদোগান এবং বিদায়ী অফিস প্রধান মিস্টার মানুয়েল পেরেরা সহ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক জনাব মোহাম্মদ নাইমুল হক (পুলিশ সুপার) এর সহিত্ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বিদায়ী অফিস প্রধান মিঃ মেনুয়েল পেরেরা বাংলাদেশে তার সাড়ে তিন বছরের চাকুরীর অভিজ্ঞতা তুলে ধরেন এবং তার চাকুরী করা কালীন সময়ে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় আই ও এম এর হেডকোয়ার্টারে যোগদান করবেন। তিনি বলেন রোহিঙ্গারা যেন দ্রুত মাতৃভূমিতে ফিরতে পারে এ বিষয়ে আইওএম আরো অধিক অগ্রণী ভূমিকা পালন করবে।
সদ্য যোগদানকৃত নতুন অফিস প্রধান মিস নাহিল এরদোগান এপিবিএন পুলিশের ভূমিকা যেন আরও বেগবান হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে নতুন যোগদানকৃত অফিস প্রধান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ নাইমুল হককে আই ও এম এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে তাদের ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।

























