বরিশালে ১ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার।
- আপডেট সময় : ১২:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৭৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর কলোনী অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী কমলা বেগম (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে কলোনীতে হানা দিয়ে কমলাকে গ্রেপ্তারে সফলতা পেলেও তার দুই সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এসময় উদ্ধার করা হয়েছে এক কেজি গাঁজা এবং মাদক বিক্রির ২১ হাজার ৫০০ টাকা।
অভিযান পরিচালনাকারী কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর কলোনীতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। একপর্যায়ে কমলার ঘরে তল্লাশির প্রস্তুতি নিলে আগাম খবর পেয়ে তার দুই সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে কমলাকে গ্রেপ্তার করাসহ এক কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এই অভিযানে অংশ নেন মডেল থানা পুলিশের সহকারি উপ-পুলিশ (এএসআই) শহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান ও এএসআই কিবরিয়া।
মাদক উদ্ধারের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। সেই মামলায় কমলাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

























