সংবাদ শিরোনাম ::
বরিশালের সিভিল সার্জন স্ত্রীসহ করোনায় আক্রান্ত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৭৩ বার পড়া হয়েছে

শামীম আহমেদ :: বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন ও তার স্ত্রী মুর্শিদা বানু করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন নিজেই।
এরআগে তিনি চলতি বছরের ফেব্রয়ারি ও মার্চে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন করেন।
তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিয়ে দোআও চেয়েছেন। সেখান তিনি লিখেছেন “আমার ফেস বুক বন্ধুরা আপনাদের আজ (১০/০৮/২০১) একটা দুঃসংবাদ দিচ্ছি। আমার ও আমার সহধর্মিণীর করোনা পজিটিভ এসেছে। সবার কাছে দোয়া চাই। সবার প্রতি অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। সম্ভব হলে ঘরেই অবস্থান করুন।

























