সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

প্রকল্প থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রকল্পের নাম দেয়া হয়েছিল ‘শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর, মাদারগঞ্জ’। কিন্তু প্রকল্পে নিজের নাম থাকুক তা তিনি চাননি। তাই প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ অংশটি নিজেই বাদ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দেয়া নাম অনুযায়ী প্রকল্পের নতুন নাম ‘সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণ প্রকল্প।

মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, প্রকল্পটির অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নাম বাদ দিতে হবে। আমার নাম থাকবে না।’

এ সময় নামটি রাখার জন্য সদস্যরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তারা বলেন, ‘এটা আবেগ নয়, দেশের বৃহত্তম সোলার প্রকল্প। এটা একটা আইকনিক প্রকল্প। এখানে আপনার নাম থাকা উচিত।’ কিন্তু প্রধানমন্ত্রী প্রকল্পটিতে নিজের নাম রাখতে অস্বীকৃতি জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, এটা বঙ্গবন্ধু ট্রাস্ট কর্তৃক অনুমোদিত। এতেও রাজি হননি তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এ প্রকল্পের নতুন নাম দেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, ১ হাজার ৫১১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। শেষ হতে পারে ২০২৪ সালের আগস্টে।

প্রকল্পটিতে বাংলাদেশ সরকার দেবে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা। ৭৬ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দেবে বিভিন্ন সংস্থা। বাকি ১ হাজার ১১৫ কোটি ৬৩ লাখ টাকা ঋণ দেবে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকল্প থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ১২:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১