ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে করোনায় কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা ও মাস্ক বিতরণ।
- আপডেট সময় : ১০:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ ৬৪ বার পড়া হয়েছে

মোহাম্মাদ আলী,
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে মানবিক সহায়তা, সচেতনতা মূলক লিফটের ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১০০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান ও মাস্ক বিতরণ করেন ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির সভাপতি ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও সকালে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পী।
এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, সাবেক চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারেক সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে বাবুগঞ্জ উপজেলা সমিতি ঢাকা এর উদ্যোগে ৬টি ইউনিয়নের ৬শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।

























