সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

সন্তানদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্ধ বাবা-মা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জামালপুরে সন্তানদের ভয়ে নিজ বসতভিটা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন হাবিবুর ঘটক (৬৫) নামের এক বৃদ্ধ। সম্প্রতি সদর উপজেলার হাসিল বটতলা গ্রামের নিজ বাড়ি থেকে মারধর করে তাদের বের করে দেয় হয়। এরপর থেকে সড়কে ঘুরে বেড়াচ্ছেন তারা।

এ ঘটনায় রোববার (৮আগস্ট) সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হাবিবুর ঘটক।

অভিযোগে জানা যায়, সন্তানরা ভরণ-পোষণ না দিয়ে তাদের মারধর করে ঘর থেকে বের করে দেন। এরপর বৃদ্ধ স্ত্রীকে নিয়ে প্রায় দেড় মাস ঘুরে পৌরসভার বাউসী বাজারের আব্বাস আলীর বাসা ভাড়া নিয়ে সেখানে খেয়ে না খেয়ে থাকতে শুরু করেন। পরে বৃদ্ধার বড় মেয়ে রত্না বেগম ৬ আগস্ট তাদের বাড়িতে নিয়ে যান। বিভিন্ন অজুহাতে তাদের পুনরায় মারধর শুরু করলে পরদিন থেকে জীবনের ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ দম্পতি।

বিষয়টি স্থানীয় তিতকল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক বাবুকে অবহিত করলে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন।

ভুক্তভোগী হাবিবুর ঘটক বলেন, মেয়েরা বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। আমি এখন জীবনের ভয়ে বৃদ্ধ স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত রত্না বেগমের স্বামী রেজাউল করিম বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করতে থাকেন। পরে মেয়েরা তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসতে চাইলে তারা অস্বীকৃতি জানান। কোনো মারধরের ঘটনা ঘটেনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্ধ বাবা-মা।

আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১