সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে জমি বিরোধের জেরে প্রাণ গেলো বাবা-ছেলের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশালের উজিরপুর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যুর ১০ দিন পর বিপ্লব তালুকদার (৩৭) নামে এক যুবক মারা গেছেন। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ আগস্ট) দুপুর ১টা ১০মিনিটে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গত ২৯ জুলাই সকাল ৭টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের নুরুল ইসলাম সেপাইর নেতৃত্ব ৩০ থেকে ৩৫ জন ধারালো অস্ত্র, টেটা ও লাঠি নিয়ে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের জমি দখল করতে যায়। বিষয়টি টের পেয়ে দেলোয়ার, তার তিন ছেলে ও পুত্রবধূ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। দেলোয়ারকে কুপিয়ে-পিটিয়ে হত্যা এবং তার তিন ছেলেকে টেটা বিদ্ধ ও কুপিয়ে জখম করে তারা।

বিষয়টি নিশ্চিত করে বিপ্লবের মামা সিরাজুল হক বলেন, ঘটনার দিন রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিপ্লবকে ঢাকায় পাঠানো হয়। পরদিন ভোরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তির পর পায়ে গেঁথে থাকা টেটা অপারেশনের মাধ্যমে বের করা হয়। এরপরও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত থাকায়, তিনি ক্রমাগত অসুস্থ হতে থাকেন। পরে শনিবার দুপুরে মারা যান।

হামলার ঘটনায় গত ৩১ আগস্ট নিহত দেলোয়ারের আরেক ছেলে তরিকুল ইসলাম জুয়েল তালুকদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শেদ বলেন, বিপ্লবকে ঢাকার শাহাবাগ থানার অধীনে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পর বাড়িতে নিয়ে আসা হবে। এ হত্যা মামলায় এজাহারভুক্ত ২৮ আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে জমি বিরোধের জেরে প্রাণ গেলো বাবা-ছেলের।

আপডেট সময় : ০৬:০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১