সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তপ্ত কুড়ালে শিশুর জিহ্বা ছুঁয়ে নিরপরাধ প্রমাণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চায়ের কেটলি চুরির অভিযোগে ছোট্ট বালকের ওপর চালানো হল অমানবিক নির্যাতন। বারবার ক্ষমা চেয়েও চুরি করিনি বলেও মাফ পেল না সে, তার জিহ্বা ছোঁয়ানো হল উত্তপ্ত কুড়ালে। ভয়াবহ এই ঘটনায় নিষ্ঠুরতা শব্দটি যেন একটি নতুন অর্থ খুঁজে পেল।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। অমানবিক এই নির্যাতনের শিকার শিশুটির নাম তেহসিব। এক গরিব রাখালবালক সে। গবাদিপশুকে পথ চিনিয়ে বাড়ি আনা আর দেখভাল করাই তার কাজ।

ওই বালককে প্রথমে চায়ের কেটলি চুরির অভিযোগ করে পেটাতে থাকে অভিযুক্তরা। ছোট্ট তেহসিব বারবার তার নিরপরাধ হওয়ার কথা বললেও তার কোন কথাই শোনা হয়নি।

পরে একসময় তাকে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে নাবালককে জিহ্বা দিয়ে উতপ্ত কুড়াল চেটে দেখাতে বলে তারা। এর পর জোরপূর্বক নাবালককে দিয়ে তা করালে গরম কুড়ালে তার জিহ্বা মারাত্মকভাবে পুড়ে গেছে।

পাকিস্তানের সংবাদ সংস্থা ডন জানিয়েছে, রাখাল বালকের ওপর এমন অমানবিক অত্যাচার চালানোর অভিযোগে অনুসন্ধানে ছিল পুলিশ। পরে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে ফাজলা খাচে পাকিস্তানের বর্ডার মিলিটারি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করেছেন তেহসিবের বাবা জান মোহাম্মদ।

তিনি বলেন, তার নির্যাতিত ছেলেকে তেহসিল সদর দপ্তরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছেন তিনি।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তসহ ওই নাবালক সবাই পাকিস্তানের উপজাতি অধ্যুষিত বালোচের বাসিন্দা। তিন অভিযুক্তদের নাম—সিরাজ, আব্দুল করিম ও মোহাম্মদ খান।

ডনের খবর অনুযায়ী, বালোচে এখনও উপজাতিদের মধ্যে কিছু কিছু কট্টরপন্থা চালু আছে। যেখানে অপরাধীকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ‘অগ্নিপরীক্ষা’ দিতে হয়। এমনকি পানিতে মাথা ডুবিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে না পারলে দোষী বলে চিহ্নিত করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। রাখাল বালক তেহসিবকে এমনই এক ভয়ঙ্কর ‘অগ্নিপরীক্ষা’ দিতে হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তপ্ত কুড়ালে শিশুর জিহ্বা ছুঁয়ে নিরপরাধ প্রমাণ।

আপডেট সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১