বাবুগঞ্জে গৃহবধুর আত্মহত্যা,স্বামী পলাতক ।
- আপডেট সময় : ০৪:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ৮৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি
বাবুগঞ্জ(বরিশাল)ঃ বরিশালের বাবুগঞ্জে জান্নাতুল ফেরদৌস সিফা(১৯) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে উপরজলার খানপুরা গ্রামের আজাদ হোসেন জুয়েলের বাড়িতে।
নিহত গৃহবধুর চাচাতো ভাই মোঃ রাজিব হোসেন জানায়, শনিবার নিহতের স্বামী জুয়েল খান মোবাইল ফোনে তাকে জানান, জান্নাতুল ফেরদৌস সিফা ঘরের মধ্যে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সিফার মৃত্যুর পর স্বামী আজাদ হোসেন জুয়েল বাড়ি থেকে পালিয়ে যায়।
নিহতের ভাই মোঃ রাজিব হোসেনের অভিযোগ করে বলেন, আমার চাচাতো বোনকে তার স্বামী ও শ্বাশুড়ী শারীরীক নিযার্তন করে হত্যার পর তার গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।
স্থানীয় সূত্র জানা গেছে, ১বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও শ্বাশুড়ীর সাথে পারিবারিক কলহ লেগে থাকতো। শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ও শ্বাশুড়ী শারীরীক র্নিযাতন করায় গৃহবধু অভিমান করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এ বিষয় বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, লাশ বরিশাল শের ই বাংলা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর তদন্তপূবর্ক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত গৃহবধু উপজেলার পশ্চিম দেহেরগতি গ্রামের মৃত্যু জামাল হোসেনের মেয়ে ।

























