সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অভিযোগে বিধবার সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পাখি বেগম নামের এক বিধবা নারী তার বাসায় চুরির অভিযোগ করেছেন। ৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টায় ওই নারী বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে তার বাসার মালামাল চুরির অভিযোগ আনেন। এসময় থানায় দেওয়া লিখিত অভিযোগের কপি তিনি পাঠ করে শোনান। শুক্রবার (৬ আগস্ট) রাতে তিনি বানারীপাড়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন গত ৫ বছর পূর্বে বাদীর ভাড়াটিয়া বাসার তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে একই ভবনের অপর ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদার কম্বল, চার্জার ফ্যান, সিলিং ফ্যান, বেড সিট, প্রেসার কুকার, ও শাড়িসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা সালিশ মিমাংশার মাধ্যমে বিষয়টির সুরাহার কথা বলেন। এরপরে এক সালিশ মিমাংশার মাধ্যমে বাদীর মালামাল ক্রয় করে দেয়ার কথাও বলা হয়। দীর্ঘ দিন পরে ৬ আগস্ট সকালে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে পাখি বেগমকে ৪ হাজার টাকা দেওয়া হয়। তবে তাতে সন্তুষ্ট হতে না পেরে মালামাল ফেরত পেতে ওই দিন রাতে বানারীপাড়া থানায় তিনি ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার অভিযোগ অস্বীকার করে এটা এক ইউপি সদস্যের প্ররোচনায় ষড়যন্ত্র বলে দাবি করে ওই নারীকে মামলা করতে বলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অভিযোগে বিধবার সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ০৪:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১