গৌরনদীর বিভিন্ন গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন গৌরনদীর ওসি আফজাল হোসেন।
- আপডেট সময় : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ১১২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
“দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার”
সরকার ঘোষিত প্রথম ধাপের গণটিকা কার্যক্রম আজ ৭ই আগষ্ট শনিবার সকাল থেকে শুরু হয়ছে। গৌরনদীতে বিভিন্ন গণ টিকা কেন্দ্র পরিদর্শন করলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।এসময় টিকা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এবং পরিবারের অন্যান্য সদেস্যরা টিকা নিয়েছে কিনা না নিলে নেওয়ার জন্য আহবান করেন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হয়েছে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে।
১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

























