সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

এক ডোজ নিয়েই পাওয়া যাচ্ছে টিকার সনদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ::: দুই ডোজের পরিবর্তে এক ডোজ টিকা নিয়েই করোনা টিকা নেয়ার সনদ পাওয়া যাচ্ছে। কূটনৈতিক ব্যক্তি, জরুরি ভিত্তিতে বিদেশগামী রোগী, প্রবাসী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

টিকার সনদ surokkha.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান বলেন, ‘কেউ যদি এক ডোজ টিকা নিয়ে চলে যেতে চান তাহলে তিনি সার্টিফিকেট ডাউনলোড করে বিদেশে যেতে পারবেন। ছাত্র এবং প্রবাসী বাংলাদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য এটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গেল ডোজ নিয়ে বিদেশ যেতে চাইলে সেই দেশ যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। বাংলাদেশের বিমানবন্দরে কোনো সমস্যা হবে না। কারণ সারা বিশ্বেই এ পদ্ধতি চলছে । একই ধরনের টিকা নিতে হবে। সার্টিফিকেটে উল্লেখিত টিকার বাইরে অন্য কোনো টিকা নিতে পারবেন না।’

শনিবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩টা পর্যন্ত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার মানুষ নিবন্ধন করেছে।

এত বেশি সংখ্যক নিবন্ধনকারী ওয়েবসাইটে আসায় কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল রহমান বলেন, ‘সুরক্ষা অ্যাপসে কোনো ঝামেলা হচ্ছে না। কারণ কারিগরিভাবে আমরা খুবই স্ট্রং।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ডোজ নিয়েই পাওয়া যাচ্ছে টিকার সনদ।

আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১