সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

পরী-হেলেনাসহ ৬ জনের বাসায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিআইডি//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবার চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিস্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় একযোগে তল্লাশি চালাচ্ছে।

আজ শনিবার বেলা ৩টা থেকে গ্রেফতারকৃত ছয়জনের বাসায় ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন। জানা গেছে, মূলত মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।
পৃথক ঘটনায় সম্প্রতি আটক নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগে দায়ের হওয়া ৭টি মামলার তদন্তভার সিআইডিতে স্থানাস্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে অভিযান চালিয়ে শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীর অভিজাত এলাকার গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টি আয়োজনের বেশ কয়েকটি স্থানের তথ্য প্রদান করে।

এই তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বনানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে শামসুর নাহার স্মৃতি ওরফে পরীমণি, মো. নজরুল ইসলাম ওরফে রাজ, পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও রাজের ম্যানেজার সবুজ আলীকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরী-হেলেনাসহ ৬ জনের বাসায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিআইডি//

আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১