সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

গণটিকার বয়সসীমা নিয়ে নতুন যে সিদ্ধান্ত হলো।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গণটিকার বয়সসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইল ছবি

১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে (গণটিকা) যুক্ত করার কথা বলেছিল সরকার। কিন্তু এখন গণটিকার বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্বই রাখা হয়েছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ১৮ বছর বয়সী অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। তাদের টিকা দিতে গেলে মাঠে বিশৃঙ্খলা তৈরি হবে, যা সামাল দেওয়া যাবে না।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে নতুন নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সের জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে। তবে এই ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়া হবে না। ’

এতে আরও বলা হয়, ‘টিকা নিতে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলাকালে শুধু প্রথম ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ’

‘টিকাদান সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা প্রদানের পর ভ্যাকসিনেশন টিম কেন্দ্রে ১ ঘণ্টা অবস্থান করবে।

তবে, নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনোভাবেই বন্ধ করা যাবে না। ’
টিকা নিতে নিবন্ধন করতে সরকারি সুরক্ষা অ্যাপে ২৫ বছরের নাগরিকদের জন্য গত ২৯ জুলাই উন্মুক্ত করা হয়। তখন জানানো হয়, ১৮ বছর বয়সীদেরও করোনার টিকা দেওয়া হবে। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় ৩৫, চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়, যা বর্তমানে ২৫ বছর।
উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণটিকার বয়সসীমা নিয়ে নতুন যে সিদ্ধান্ত হলো।

আপডেট সময় : ১২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১