সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

উজিরপুরে ‘জিনের বাদশা’ প্রতারক ফারুক পুলিশের খাঁচায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মোঃ ফারুক হাওলাদার-(৪৫) নামের এক জিনের বাদশাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ফারুক হাওলাদার বরিশালের উজিরপুর এলাকার দক্ষিন ধামুরা গ্রামের আঃ কাদের হাওলাদারের ছেলে।

এদিকে এ জিনের বাদশা চক্রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।

পুলিশ, ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের জয়নাল সরদারের ছেলে রহমান সরদারসহ এলাকার বিভিন্ন পরিবারের কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিভিন্ন সময় একটি জিনের বাদশাচক্র স্বর্ণ ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছে।

এ খবরে কালকিনি থানার এস.আই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম অভিযান চালায়। পরে বরিশালের উজিরপুর এলাকার দক্ষিন ধামুরা গ্রামের একটি বাড়ি থেকে পলাতক অবস্থায় বৃহস্পতিবার সকালে জিনের বাদশা মোঃ ফারুক হাওলাদারকে আটক করে।

এ ঘটনায় ভূক্তভোগী রহমান সরদার বাদি হয়ে কালকিনি থানায় জিনের বাদশা ফারুক হাওলাদার, পিন্টু হাওলাদার ও রহিমের নামে একটি মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এস.আই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিনের বাদশা ফারুককে আাটক করে।

কালকিনি থানার এসআই সৈয়দ হাসিব আহম্মেদ বলেন, এই জিনের বাদশা চক্রটি দীর্ঘদিন যাবত সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। তার নামে থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে ফারুককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ প্রতারক চক্রের বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ‘জিনের বাদশা’ প্রতারক ফারুক পুলিশের খাঁচায়।

আপডেট সময় : ০৫:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১