সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বরগুনায় অক্সিজেনের অভাবে ‘অক্সিজেন’ ব্যবসায়ীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক অক্সিজেন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মিসকাতুল ইসলাম মিলন শিকদার। গত মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান।

তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।

মিসকাতুল ইসলাম মিলন শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান।

জানা গেছে, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান। তিনি অ্যাজমা সমস্যায়ও ভুগছিলেন।

মিসকাতুল ইসলাম মিলন শিকদারের বাড়ি পশ্চিম বরগুনা। বরগুনার সদর রোডে অক্সিজেন সরবারহের প্রতিষ্ঠান ছিল তার। প্রতিদিন গভীর রাত পযর্ন্ত তিনি অক্সিজেন সরবরাহ রেখে করোনা রোগীদের সেবা দিতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি পুত্র সন্তান রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় অক্সিজেনের অভাবে ‘অক্সিজেন’ ব্যবসায়ীর মৃত্যু।

আপডেট সময় : ০৯:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১