বানারীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্জ্বলন।
- আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১ ৬০ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় শোকের মাস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। পহেলা আগস্ট রবিবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের ডাক বাংলো মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ মোমবাতি প্রজ্জ্লন ও ৭৫’র ১৫ আগস্ট শাহাদাৎবরণকারীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালণ করা হয়। এসময় বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা। জোটের সহ-সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম,ক্রিড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,কবি রুহুল আমিন তালুকদার,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জোটের সহ-সভাপতি সুজন মোল্লা,পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার,ব্যবসায়ী ত্রিনাথ পোদ্দার,ব্যাংকার জাহাঙ্গির হোসেন দুলাল,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, ক্রিড়া সম্পাদক রিপন বনিক,জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন,ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন ও তপু খান,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন সেবনাথ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জোটের সাহিত্য সম্পাদক শফিক শাহিন প্রমূখ। ###

























