সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ সেজে মোবাইল ছিনতাই: গ্রেফতার-২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: ভুয়া পুলিশ সেজে চুয়াডাঙ্গার একাধিক স্থান থেকে মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি খেলনা পিস্তল, মোবাইল হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরোন্দপুর গ্রামের আনসার আলীর ছেলে ইসমাইল খান আরিফ (৩০) ও তার এক সহযোগী একই এলাকার উত্তম কুমার (৩০)। গত শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১লা আগস্ট) দুপুর ১২টার সময় চুয়াডাঙ্গা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ই জুলাই সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে সড়কের পাশে কয়েকজন শিশু-কিশোর মোবাইলে গেমস খেলছিলো। এ সময় মোটরসাইকেলযোগে ৩-৪ জনের একটি দল এসে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওই শিশু-কিশোরদের কাছ থেকে মোবাইলগুলো কেড়ে নেই। মোবাইল নিয়ে যাওয়ার সময় ওই ভুয়া পুলিশরা শিশু-কিশোরদের বলে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করে ফোনগুলো পুলিশের কাছ থেকে নিয়ে আসতে।

অভিভাবকদের সাথে আলোচনা করে পরবর্তীতে স্থানীয় পুলিশ ক্যাম্প ও টহল পুলিশের সাথে যোগাযোগ করে তারা জানতে পারে যারা মোবাইলগুলো নিয়ে গেছে তারা আসলে পুলিশ নই। পুলিশ পরিচয় দিয়ে কৌশলে তারা মোবাইলগুলো নিয়ে গেছে। এছাড়া গত ২৬শে জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া ও কিরনগাছি এলাকা থেকে একইভাবে আরও কয়েকটি মোবাইল হাতিয়ে নেয় ওই প্রতারকচক্র। এ ধরনের কয়েকটি খবর পেয়ে নড়ে চড়ে বসে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

প্রতারকচক্র থেকে সাবধান হওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। যেকোনো মূল্যে চক্রটিকে গ্রেফতারের নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। ওই নির্দেশের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে চক্রটিকে ধরতে মাঠে নামে সদর থানার পুলিশ।

অভিযানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নির্ণয় করার পর ওসি (অপারেশন) ইকরামুল হোসাইন, এসআই হাসানুজ্জামান ও শামিম হাসানসহ সদর থানা পুলিশের একটি চৌকস টিম ঝিনাইদহ জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতেই চক্রের নেতৃত্ব প্রদানকারী প্রধান আসামি ইসমাইল খান আরিফ ও তার এক সহযোগী উত্তম কুমারকে গ্রেফতার করেন।

এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৬টি মোবাইল এবং বিভিন্ন স্থান হতে ছিনতাই হওয়া মোবাইল ফোনের একাধিক কভার ও একটি খেলনা পিস্তলসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ইতোপূর্বেও বিভিন্ন সময় চুরি ও ছিনতাই হয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ সেজে মোবাইল ছিনতাই: গ্রেফতার-২।

আপডেট সময় : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১