সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

শিগগিরই বিয়ে করছি: ন্যান্সি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গেল এপ্রিল মাসে আলোচনায় এসেছিলেন তিনি। নিজ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, স্বামীর সঙ্গে আর এক ছাদের নিচে থাকছেন না তিনি। দীর্ঘদিন আলাদা থাকলেও বিচ্ছেদ হয়নি তাদের।

এবার বিচ্ছেদের খবর জানিয়েছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। বুধবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জানিয়েছেন, বিচ্ছেদ কখনো মধুরও হয়।

ভেরিফায়েড পেইজে দেওয়া স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে।’

ন্যান্সি আরও লেখেন, ‘দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।’

স্ট্যাটাসের সূত্র ধরে ন্যান্সির নতুন পথের যাত্রা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটা করে দিন-তারিখ বলা আমাদের উচিত না। মিউচুয়্যাল ডিভোর্স হয়েছে আমাদের। এর বেশি আর কিছু বলতে চাই না। আমাদের দুজনের পরিবার আছে, পারিবারিক সম্মান আমি নষ্ট করতে চাই না।’

আলাপকালে ন্যান্সি সময় নিউজকে আরও বলেন, ‘খুব শিগগিরই নতুন জীবন শুরু (বিয়ে) করতে যাচ্ছি। একা থাকা আসলেই সম্ভব না। বলা সহজ কিন্তু বাস্তবেই একা থাকা সম্ভব না। তাই আমি নতুন একটি পথের যাত্রা শুরু করার কথা ভাবছি।’

এর আগে গেল ২৫ এপ্রিল একটি স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সি। লিখেছেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত এককভাবে জায়েদের।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিগগিরই বিয়ে করছি: ন্যান্সি।

আপডেট সময় : ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১