সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

উজিরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল ববিতার লাশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে ববিতা (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামে পান্ডে বাড়ির মৃত. হরিপদ পান্ডে’র মেয়ে ও খোকনের স্ত্রী। তার মৃত্যু রহস্য উদঘাটনে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ২৫ জুলাই রবিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে,২৪ জুলাই শনিবার দুপুরে মৃত. হরিপদ পান্ডের বড় ছেলে মিল্টন পান্ডের ঘরের সামনের বারান্দার আড়ার সাথে ববিতা(২৫)’কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে স্বজনরা উদ্ধার করে নিকটস্থ গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে,বেশ কিছু দিন ধরে ববিতা তার বাবার বাড়িতে বড় ভাই মিল্টন পান্ডের ঘরে বেড়াতে থাকেন। গত কয়েকদিন পূর্বে তার স্বামী খোকনও শশুরবাড়ি বেড়াতে আসে । ববিতার চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিন উদ্দিন বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল ববিতার লাশ।

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১