সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

চীনকে ঠেকাতে লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন করলো ভারত//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনকে ঠেকাতে এবার দক্ষ সেনার ইউনিটকে লাদাখে মোতায়েন করল ভারত। গত কয়েক মাসে প্রায় ১৫ হাজার সেনা সেখানে মোতায়েন করা হয়েছে।

লাদাখে ভারত-চীন সীমান্তে লাল ফৌজ যাতে তাদের পেশিশক্তির আস্ফালন করতে না পারে, আর যদিও করেও তার যোগ্য জবাব দিতে দক্ষ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের তৎপরতা দেখে কোনো রকম ঝুঁকি নিতে চায় না ভারত। তাই এ বার আরও বেশি সেনা সেখানে মোতায়েন করা হয়েছে।

সেনার ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর-কে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই কোরের আরও ১০ হাজার সেনা ভারত-চীন সীমান্তে পাঠানো হয়েছে। গত বছর থেকেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের মধ্যে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

গলওয়ানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। সেনা সরানো নিয়ে চীনের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে ভারত। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং আরও বেশি সেনা মোতায়েনের পথে হেঁটেছে তারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাল্টা সেনার সংখ্যা বাড়িয়েছে ভারতও। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে মাউন্টেন কোরের পাশাপাশি এ বার দক্ষ সেনাও মোতায়েন করল ভারত।

সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনকে ঠেকাতে লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন করলো ভারত//

আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১