সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

করোনার কারণে বিশ্বে প্রতি তিনজনে একজন চাকরি হারাচ্ছেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপের এক জরিপে দেখা গেছে, করোনা মহামারীর এ সময়ে বিশ্বে প্রতি তিনজনের একজন চাকরি বা ব্যবসা হারিয়েছেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করলে এমন মানুষের সংখ্যা ১০০ কোটিরও বেশি। সূত্র : রয়টার্স।

ওই জরিপে আরও দেখা গেছে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে বিশ্বব্যাপী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা কর্মীর সংখ্যা ২ শতাংশ কমেছে।

২০১৯ সালে কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা কর্মীর সংখ্যা ছিল ২২ শতাংশ, ২০২০ সালে তা হয়েছে ২০ শতাংশ।
বিশ্বের ১১৬টি দেশের মানুষের ওপর ‘স্টেট অব দ্য গ্লোবাল ওয়ার্ক প্লেস ২০২১’ শীর্ষক এ সমীক্ষা চালিয়েছে গ্যালাপ। জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী কর্মীদের মধ্যে প্রতিদিনই উদ্বিগ্নতা, চাপ, ক্রোধ ও দুঃখবোধ বাড়ছে। ৪১ শতাংশ কর্মী জানান, আগের দিনে তারা অনেক উদ্বিগ্ন ছিলেন। ৪৩ শতাংশ জানান, আগের দিন ব্যাপক চাপে ছিলেন তারা। ২৪ শতাংশ জানান, তারা ক্রোধ অনুভব করেছেন। ২৫ শতাংশ অনুভব করেছেন দুঃখ।

গ্যালাপের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের কর্মীদের উদ্বেগ, মানসিক চাপ, ক্রোধ ও দুঃখবোধ আগের বছরের তুলনায় ২০২০ সালে বেড়েছে। বাংলাদেশের ৫০ শতাংশ কর্মী জানান, আগের দিনে তারা অনেক উদ্বিগ্ন ছিলেন। ৪১ শতাংশ জানান, আগের দিন ব্যাপক চাপে ছিলেন তারা। ২৫ শতাংশ জানান, তারা ক্রোধ অনুভব করেছেন। ৩৬ শতাংশ অনুভব করেছেন দুঃখ। গ্যালাপ বলছে, করোনার কারণে হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যু, লকডাউন, স্কুল বন্ধ থাকায় ওপরের ফলাফল অবাক হওয়ার মতো নয়। করোনার কারণে মানুষের মধ্যে হতাশা বেড়েছে, টিকে থাকতে কোটি কোটি শ্রমিককে সংগ্রাম করতে হচ্ছে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বেশ কিছু পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে গ্যালাপের ওই প্রতিবেদন। দেখা গেছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা এখনো চাকরি বা কাজে আছেন, তাদের অর্ধেকেরই আয় আগের চেয়ে কমে গেছে মহামারীর এ সময়ে (২০২০ সালে)। ৫৩ শতাংশ কর্মী অস্থায়ীভাবে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

৪৯ শতাংশ কর্মীর কর্মক্ষেত্রে বা ব্যবসায় আগের চেয়ে কর্মঘণ্টা কমেছে। ৩২ শতাংশ কর্মী চাকরি বা তাদের ব্যবসা হারিয়েছেন।
সমীক্ষায় দেখা গেছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সর্বোচ্চ ৫৪ শতাংশ মানুষের জীবনে করোনার প্রভাব পড়েছে। এরপরই আছে যুক্তরাষ্ট্র ও কানাডা। তাদের ৫০ শতাংশ মানুষের ওপর করোনার প্রভাব পড়েছে। দক্ষিণ এশিয়ার ৪৯ শতাংশ মানুষের ওপর প্রভাব পড়েছে করোনার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সর্বনিম্ন ২২ শতাংশ মানুষের ওপর প্রভাব পড়েছে। গ্যালাপের জরিপে উত্তরদাতাদের প্রতি তিনজনের একজন মহামারীর মধ্যে চাকরি বা ব্যবসা হারিয়েছেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করলে এমন মানুষের সংখ্যা ১০০ কোটিরও বেশি।

করোনার সময় সবচেয়ে বেশি কমেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের আয়, ৬৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার ৫৫ শতাংশ মানুষের আয় কমেছে। এ হার সবচেয়ে কম পশ্চিম ইউরোপ। এখানকার ২৪ শতাংশ জানিয়েছেন, তাদের আয় কমেছে। দক্ষিণ এশিয়ার ৬৬ শতাংশ বলেছেন, তারা সাময়িকভাবে কাজ থেকে ছিটকে পড়েছেন। ৫০ শতাংশ মানুষ বলছেন, করোনার কারণে তারা চাকরি হারিয়েছেন। সবচেয়ে কম চাকরি হারিয়েছেন ইউরোপের মানুষ, ৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার কারণে বিশ্বে প্রতি তিনজনে একজন চাকরি হারাচ্ছেন।

আপডেট সময় : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১