সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৫ লাখ সিমধারী, ফিরেছেন ৮ লাখ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পবিত্র ইদুল আজহা শেষে আজ লকডাউন শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় ৮ লাখ ২০ হাজার মানুষ প্রবেশ করেছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার বিকেলে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকায় প্রবেশ করা মোবাইল ফোনের সিমের হিসাব থেকে এমন তথ্য পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।

তাদের মধ্যে ৮ লাখের কিছু বেশি গ্রাহক ঈদের পরের দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।
মোস্তফা জব্বার নিজের ফেসবুক পেইজে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। এই হিসাবে গ্রামীণ ফোনের সিমের হিসাব দেখানো হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৯, রবি ৩ লাখ ৮ হাজার ৪৯১, বাংলালিংক ২ লাখ ৪৮ হাজার ১৫২ এবং টেলিটক ৩৯ হাজার ১৬৪।

কোরবানির ঈদে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, লকডাউন শুরু হওয়ায় একদিনে ৮ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন। করোনায় কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়।

কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৫ লাখ সিমধারী, ফিরেছেন ৮ লাখ।

আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১