সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ওয়ানডেতে বোলারদের তালিকায় সেরা দশে সাকিব//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। একই সঙ্গে ব্যাটিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। এছাড়া অলরাউন্ডারের তালিকায় সাকিব আগে থেকেই আছেন শীর্ষে।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়। মঙ্গলবার শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে সাকিবের শিকার ৮ উইকেট। সাকিবই ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। এতেই ওয়ানডে বোলারদের তালিকায় সাকিব উঠে এসেছেন ৮ নম্বরে।

এছাড়া জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবের সংগ্রহ ছিল ১৪৫ রান। সিরিজের প্রথম ম্যাচে ১৯ রান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিবের ৯৬ রানের অপরাজিত ইনিংস আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিবের ছিল ৩০ রানের ইনিংস। আর এতেই ব্যাটিং উন্নতি করে সাকিব র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ, তার অবস্থান এখন র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে।

ব্যাটিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এক ধাপ এগিয়ে এখন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ২৩ নম্বরে।

তবে ওয়ানডেতে ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেলর ও অ্যারন ফিঞ্চ আছেন শীর্ষ পাঁচে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওয়ানডেতে বোলারদের তালিকায় সেরা দশে সাকিব//

আপডেট সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১