সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখোলা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম (২৪) ও মো. হোসাইন (২৫)। সম্পর্কে তারা দুজন আপন খালাতো ভাই। তথ্য নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব জানান, ‘কামরুল ও হোসাইন ঢাকায় চাকরি করেন।

তারা পরিবারের সাথে ঈদ উদযাপনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সার্জেন্ট মাহবুব বলেন, খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু।

আপডেট সময় : ০৯:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১