সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

শুরু হয়ে গেছে তৃতীয় ঢেউ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার (কোভিড-১৯) তৃতীয় ঢেউ শুরু করেছে। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতোমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি। ’

তিনি বলেন, ‘কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলিতে করোনা বিধি মানার গাফিলতিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে আমাদের।

তার পরামর্শ, ‘সেপ্টেম্বরের মধ্যেই পৃথিবীর সবকটি দেশকে তাদের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। আর এ বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশকে টিকা দিতে হবে। ’

ডেল্টা রূপ নিয়ে ইতোমধ্যেই দুশ্চিন্তায় বিশ্বের ১১১টি দেশ। ডব্লিউএইচওর প্রধান জানালেন, ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনাবিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।

ঊর্ধ্বমুখী এই পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে ডব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাস যে ক্রমশ নিজেকে বদলাচ্ছে এবং আরও সংক্রামক রূপ নিচ্ছে, তা ভুলে গেলে চলবে না।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘করোনার ডেল্টা রূপ ইতোমধ্যেই ১১১টি দেশে ছড়িয়েছে। আমাদের আশঙ্কা, খুব শিগগিরই এই রূপ গোটা বিশ্বে আধিপত্য করবে।

ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা গত চার সপ্তাহ ধরে নতুন করে বাড়তে শুরু করেছে। হুয়ের নির্ধারিত ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা নজরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুরু হয়ে গেছে তৃতীয় ঢেউ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপডেট সময় : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১