বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ৬০ মামলা।
- আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৭৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ লকডাউন ঘোষণা করেন সরকার।
তারই ধারাবাহিকতায় আজ ১১ জুলাই রবিবার দিনব্যাপী বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।
আজ বরিশাল জেলা ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৫৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।























