সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

গোল্ডেন গ্লাভস জিতলেন মার্টিনেজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে উঠল আর্জেন্টিনা। এ উল্লাস চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর। ২৮ বছরের অপেক্ষা ফুরানোর।

কোপা আমেরিকায় শুধু শিরোপা জয়ই নয়, ব্যক্তি সব অর্জনের পুরস্কারও ঘরে তুলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ দলের আধিপত্য থামানো আর দুর্দান্ত সব সেভ করে এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাই সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি।
মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি নেইমার, রিচার্লিসনরা। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের ৮৮ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার বুলেট গতির শট ঠেকিয়ে দেন মার্টিনেজ।
শুধু ফাইনালেই নয়, পুরো আসরে গোলবারের নিচে বিশ্বস্ত ও মূর্তিমান প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্টিনেজ। শিরোপা জয়ী এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টে মাত্র ৩টি গোল হজম করেছেন। সেমিফাইনালে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে অবাক করেছিলেন তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী মার্টিনেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোল্ডেন গ্লাভস জিতলেন মার্টিনেজ।

আপডেট সময় : ০৪:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১