সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

ফেসবুকে প্রেম, বিয়ের ৬ মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক :: ফেসবুকে প্রেম করে বিয়ের ছয় মাস পর দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (১১ জুলাই) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- মানিক মোল্লা (২২) ও লাইলী আক্তার (২০)। মানিক ওই গ্রামের খাইরুল মোল্লার ছেলে আর লাইলী আক্তারের বাড়ি চাঁদপুর জেলায়।

নুরুল ইসলাম নামের স্থানীয় এক স্কুল শিক্ষক পরিবারের বরাত দিয়ে জানান, মানিক মোল্লা রাজধানী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ফেসবুকে লাইলীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে লাইলী আগের স্বামী সংসার ফেলে মানিককে বিয়ে করেন। বিয়ের পর কাজ কর্ম না থাকায় মানিক স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বিলচান্দক চলে আসেন। এখানে এসে মানিক কৃষিশ্রমিক ও ভ্যানচালক হিসেবে কাজ শুরু করেন। বর্ষা ও লকডাউনে বেকার হয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো।

রোববার সকালে মানিক মোল্লার বাবা-মা সাংসারিক কাজে বাইরে যান। দুপুরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরে কারো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে প্রেম, বিয়ের ৬ মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা।

আপডেট সময় : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১