সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৪ জনকে অর্থদণ্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের
বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সর্বাত্মক লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে বন্দরবাজারের ৪ জনকে অর্থদণ্ড করা হয়। শুক্রবার (৯ জুলাই) বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এ সময় বানারীপাড়া পৌর শহরের বন্দরবাজারে বিকাল ৫টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪টি মামলায় ৪ জন ব্যবসায়ীকে মোট ১ হাজার ২শত টাকা অর্থদণ্ড করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে।
এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৪ জনকে অর্থদণ্ড।

আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১