সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ফোন করে কাউকে বিরক্ত করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালত ডেস্কঃ বারবার ফোন করে কাউকে বিরক্ত করলে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে শাস্তি দেবে সরকার। এজন্য ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’ এর সংশ্লিষ্ট ধারাটি ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর তফসিলে যুক্ত করা হয়েছে।

এক্ষেত্রে অভিযুক্তকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা যাবে।

গত ২৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’-এর ধারা ৭০ (১) সংযোজিত হবে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭০ (১) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তির নিকট এইরূপে বারবার টেলিফোন করেন যে, উহা উক্ত অন্য ব্যক্তির জন্য বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তাহা হইলে এইরূপে টেলিফোন করা একটি অপরাধ হইবে এবং উহার জন্য দোষী ব্যক্তি অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে এবং উহা অনাদায়ে অনধিক ৬ মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোন করে কাউকে বিরক্ত করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি।

আপডেট সময় : ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১