সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাব : ব্রাজিল প্রেসিডেন্ট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বিশ্বের ফুটবলপ্রেমীদের দুই ভাগে বিভক্ত হওয়া। মাঠে খেলেন ফুটবলাররা আর মাঠের বাইরে তাদের নিয়ে কথার লড়াইয়ে উপনীত হন ভক্ত-সমর্থকরা। যা কখনও কখনও পৌঁছে যায় দুই দেশের শীর্ষস্থানীয় নেতামন্ডলী পর্যন্ত।

যেমনটা দেখা গেল এবার! আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। তাই উত্তেজনার পারদটাও বেশ ওপরে।

এরই মধ্যে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে এক সভায় বসেছিলেন দক্ষিণ আমেরিকান দেশগুলোর শীর্ষ নেতারা। যেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এ সভায় আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী করেছেন বলসোনারো।

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বিশেষভাবে বলতে চাই, আমাদের দুই দেশের মধ্যে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে মারাকানায়, কোপার ফাইনালে।’

বলসোনারো আরও যোগ করেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

ব্রাজিল প্রেসিডেন্ট হয়তো নিছকই মজার ছলে বলেছেন ৫-০ গোলের জেতার কথা। তবে অতীত পরিসংখ্যান জানাচ্ছে, এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে অন্তত ছয়টি ম্যাচে ৫ বার তার বেশি গোলের দেখা মিলেছে। এর সবশেষটি অবশ্য ১৯৬৩ সালে।

এবারের ফাইনালেও তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারবে কি না বলসোনারোর দেশ ব্রাজিল, তার উত্তর দেবে সময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাব : ব্রাজিল প্রেসিডেন্ট।

আপডেট সময় : ০৫:০০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১