তেঁতুলিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন।
- আপডেট সময় : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ১২৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- তেঁতুলিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন আওয়ামীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম লালু।
আজ বৃহস্পতিবার দুপুরে ৪নং শালবাহান ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
তিনি সংবাদ সম্মেলন বলেন, গত ৫ জুলাই দুপুরে শালবাহান ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করে বসুন্ধরা গ্রুপ। আমি বিষয়টি জানতে পারলে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা কালেরকন্ঠের সাংবাদিক আতাউর রহমান কাবুলকে ফোন দিয়ে ত্রাণ বিতরণ সম্পর্কে জানতে চাই৷ পরে ত্রাণ বিতরণ বিষয়ে অনেক আলোচনার এক পর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে ফোন কেটে দেন৷ সেই জের ধরে ঐদিনই দৈনিক কালের কন্ঠের অনলাইন ভার্সনে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে আমার নামে বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তুলে ধরেন। আর ঐসব ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমার সম্মানহানী হয়েছে। আমার প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাই।
এসময় শালবাহান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালু জানান, আমার বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমি সেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে যে প্রতিবেদন হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এতে আমার ভাবমূর্তি নষ্ট হয়েছে৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি তারা মিয়া, দবির উদ্দিন,আ’লীগের সদস্য দারাজ আলী। ইউনিয় ছাত্রলীগের সদস্য সবুজ ও সাকিব।
























