সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

আরেক দফা বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে। এ অবস্থায় ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে করে আরেক দফা স্কুল-কলেজের ছুটি বাড়তে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এক্ষেত্রে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামা জরুরি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এই অবস্থায় সংশ্লিষ্টদের সঙ্গে বসে পুনরায় সিদ্ধান্ত নিতে হবে। তবে ১৩ জুন খোলার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি-না বা খোলা কতটা যৌক্তিক হবে, সে বিষয়ে ইতোমধ্যে নানা বক্তব্য আসছে। এর আগে গত সপ্তাহে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, সরকারের ঘোষিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি আছে। শেষ প্রস্তুতি হিসেবে স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সরকারের নির্দেশনা পেলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সরকারের নীতি নির্ধারকদের ব্যাপার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতিই আমাদের আছে।

এদিকে সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। চলতি বছরের অপেক্ষমাণ এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সপ্তাহে ছয়দিন ক্লাস নেয়া হবে। অন্যদের সপ্তাহে একদিন ক্লাস নেয়ার ঘোষণা দেয়া হয়।

আরেক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে, করোনা আক্রান্তের হার ৫ শতাংশে নেমে এলে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। বর্তমানে সেটি ঊর্ধ্বগতি হওয়া ও লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণে আবারও অনিশ্চয়তায় পড়লো শিক্ষাপ্রতিষ্ঠান সচল হওয়া নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরেক দফা বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

আপডেট সময় : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১