সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পেনশনের লোভে ৭ বছর মায়ের মরদেহ ঘরেই রাখলেন ছেলে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাত বছর ধরে মায়ের মৃতদেহ একটি অ্যাপার্টমেন্টে সংরক্ষণ করে রেখেছে ছেলে। মৃতদেহ লুকিয়ে সংরক্ষণ করার একমাত্র কারণ ছিল যেন সে মায়ের পেনশন তুলতে পারে। এ অপরাধে সাসা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্যারিসের পুলিশ। খবর নিউজ উইকের।

সার্বিয়ান বংশোদ্ভূত ৪৭ বছর বয়সী সাসা নিজেই পুলিশের কাছে গিয়ে অপরাধ স্বীকার করেন। তার মায়ের নাম জল্গাকা। ৭৫ বছর বয়সী এই নারী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালে মারা যান।
সাসা জানান, তার মা মারা যাওয়ার পর মৃতদেহটি একটি আলমারিতে লুকিয়ে রাখে সে। পঁচা গন্ধ ঠেকাতে আলমারির ছিদ্র ও ফাঁকা জায়গাগুলো ফোম দিয়ে বন্ধ করে দেয়। প্রতিবেশীরা তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, তার মা জীবনের শেষ দিনগুলো উপভোগ করার জন্য সার্বিয়ায় ফিরে গেছেন।

আরও পড়ুন: ফিরে আসছে আদিম দৈত্যাকার ‘ম্যামথ হাতি’!
ওই অ্যাপার্টমেন্টে গিয়ে একটি বাথরুমে তার মায়ের মৃতদেহ খুঁজে পায় পুলিশ। মৃতদেহটি মমি করে তারপুলিন দিয়ে মুড়িয়ে একটি স্যুটকেসে রাখা ছিল। সম্প্রতি অ্যাপার্টমেন্ট মালিক তাকে বাসা ছেড়ে দিতে বলায় বেরিয়ে আসে এ ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেনশনের লোভে ৭ বছর মায়ের মরদেহ ঘরেই রাখলেন ছেলে।

আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১