সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭: পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭’র উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন মঙ্গলবার বেলা ১১টায় বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় বানারীপাড়া সদর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,বর্তমান সহ-সভাপতি অপূর্ব দত্ত অপু,যুবলীগ নেতা মহসিন রেজা,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭: পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন।

আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১