সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

মোবাইলে অটো-রিচার্জ হবে বিকাশে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যান্য ডেস্ক

স্বয়ংক্রিয় রিচার্জ সুবিধা চালু করেছে বিকাশ। ফলে এখন থেকে মোবাইল রিচার্জ সহজ হলো গ্রাহকদের জন্য। এই সুবিধা পেতে গ্রাহককে স্বয়ংক্রিয়-রিচার্জ সক্রিয় করতে হবে। মোবাইলে ব্যালেন্স ফুরিয়ে গেলেও গ্রাহকের কথা বলা বা ইন্টারনেট ব্রাউজিং যাতে বন্ধ না হয়, সেজন্য এ সুবিধা চালু করল প্রতিষ্ঠানটি।

তবে শুধু বাংলালিংক, রবি অথবা এয়ারটেলের প্রিপেইড নম্বর দিয়ে যারা বিকাশ অ্যাকাউন্ট চালু করেছেন, তারাই এখন থেকে এ সেবাটি পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানায়।
এ সুবিধা পেতে বিকাশ অ্যাপ থেকে হোমস্ক্রিনের মোবাইল রিচার্জ আইকন থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে ‘অটো-রিচার্জ সেটিংস’ এ ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে অটো-রিচার্জের অ্যামাউন্ট ঠিক করে দিয়ে বিকাশ পিন দিলেই অটো-রিচার্জ চালু হয়ে যাবে।

অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ সিলেক্ট করার পর বাংলালিংক, রবি অথবা এয়ারটেল সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে অটো-রিচার্জ অপশন সিলেক্ট করে ‘এক্টিভেট অটো-রিচার্জ’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর অটো-রিচার্জের অ্যামাউন্ট ঠিক করে দিতে হবে। সবশেষে বিকাশ একাউন্টের পিন নম্বর দিলেই সয়ংক্রিয়-রিচার্জ সেবা চালু হয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সয়ংক্রিয়-রিচার্জ চালু হয়ে গেলে মোবাইলের ব্যালেন্স ১০ টাকা অথবা তার কম হলেই গ্রাহকের মোবাইল নম্বরে নির্ধারিত রিচার্জ অ্যামাউন্ট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। তবে যে কোনো সময় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্টটি পরিবর্তন করতে পারবেন। নিজের নম্বরেই ২০ থেকে সর্বোচ্চ হাজার টাকা সয়ক্রিয়-রিচার্জ করা যাবে। দিনে সর্বোচ্চ তিনবার সয়ংক্রিয়-রিচার্জ করা যাবে। এক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোবাইলে অটো-রিচার্জ হবে বিকাশে।

আপডেট সময় : ০১:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১